চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার

চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার

চলতি ফেব্রুয়ারি মাস থেকে সরকার সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি শনিবার বরিশালে একুশে ফেব্রুয়ারির আলোচনা সভায় এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, রক্তের বিনিময়ে শুধু বারবার আন্দোলন করলে হবে না, দেশকে সুন্দর করে গড়ার পরিকল্পনাও থাকতে হবে। তিনি উল্লেখ করেন, ক্ষমতায় আসার আগে ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা দিয়েছে সরকার এবং সকল প্রতিশ্রুতি জনগণের কাছে পরিষ্কার করা হয়েছে।

প্রশাসনের স্বকীয়তা বজায় রাখার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, প্রশাসনের সাথে জনগণের সম্পর্ক পরিষ্কার না থাকলে অহেতুক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তিনি বলেন, বিগত সময়ে প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে, যা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রক্ত দিয়ে পরিবর্তন আনতে বাধ্য করেছে।

তিনি আরও বলেন, এই প্রশাসনেই যারা ইচ্ছায় সেটা করেছেন তাদের চিহ্নিত হতে হবে, আর যারা অনিচ্ছায় করেছেন তাদের সম্মান দেওয়া হবে। তা না হলে সরকারের পরিকল্পনা মোতাবেক চলা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন