জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ভাষা আন্দোলনে প্রকৃত ত্যাগ যাদের, সত্যিকার অর্থে রাজনৈতিক কারণে তাদের অনেকেরই ত্যাগের স্বীকৃতি দেয়া হয়নি। অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানও উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান বলেন, আদালতসহ বাংলা ভাষাকে সবর্ত্র প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনে দুইটি বিষয়ে ভোট হয়েছে, অথচ সরকারি দলের সদস্যরা একটি বিষয়ে শপথ নিয়ে জনগনের রায়ের প্রতি অসম্মান করেছে।
তিনি উল্লেখ করেন, সমাজে ন্যায় বিচার ফিরিয়ে আনতে হলে সরকারি ও বিরোধীদল সবারই সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
