গোল্ডেন টিউলিপে রমজানের বুফে, ব্যাংক অফারে বিশেষ ছাড়

গোল্ডেন টিউলিপে রমজানের বুফে, ব্যাংক অফারে বিশেষ ছাড়

রমজান উপলক্ষে রাজধানীর বনানীর গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক – ঢাকা হোটেল বিশেষ ইফতার ও ডিনার বুফের আয়োজন করেছে। গত রোববার হোটেলের গোল্ডেন ডাইন রেস্টুরেন্টে প্রেস প্রিভিউ ও ফুড টাস্টিং অনুষ্ঠানের মাধ্যমে এই বুফের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে হোটেলের উপদেষ্টা মেজর মো. রকিবুল আলম (অব.), ডিরেক্টর অফ সেলস অ্যান্ড হোটেল অপারেশনস শামসুল আরেফিন, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং প্রধান শেফ শহিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুফেতে ৭০টিরও বেশি পদ রয়েছে, যার মধ্যে আজওয়া ও মারিয়ম খেজুর, তাজা ফল, ইউসুফ গুল লেমন, তোকমা কুলার, রুহ আফজা লেমন মিন্ট, লাচ্ছি, বেগুনি, পিঁয়াজু, আলুর চপ, শামি কাবাব, জিল কাবাব, ফিশ অমৃতসারি, ক্রিসপি ফ্রাইড উইংস, মাটন ও বিফ হালিম, ওম আলি, কুনাফা, বাসবোসা, ফিরনি, শাহী টুকরা ও পান্না কোটা অন্তর্ভুক্ত।

বুফের মূল্য জনপ্রতি ৪০০০+ টাকা, তবে ব্যাংক অফারের মাধ্যমে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। সাউথ ইস্ট ব্যাংকের সিগনেচার কার্ডধারীদের জন্য ১টি কিনলে ৩টি ফ্রি, ব্র্যাক ব্যাংকের জন্য ১টি কিনলে ২টি ফ্রি এবং নির্বাচিত ব্যাংকের জন্য ১টি কিনলে ১টি ফ্রি অফার রয়েছে।

প্রতিদিনের বুফে গেস্টদের জন্য র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে, যেখানে ইউএস বাংলা এয়ারলাইন্সের কাপল রিটার্ন এয়ার টিকিট এবং ব্লুচিজের গিফট হ্যাম্পার পুরস্কার হিসেবে দেওয়া হবে। এছাড়া হোটেল সিলভার, গোল্ড ও প্লাটিনাম ইফতার বক্স, ৯,০০০ থেকে ১৫,০০০ টাকার রুম প্যাকেজ এবং ৫০ জনের বেশি কর্পোরেট আয়োজনের জন্য ভেন্যু চার্জ ফ্রি সুবিধা দিচ্ছে।

আরও পড়ুন