বরগুনার সাগরে ধরা পড়া বিশাল কোরাল মাছ ১৯ হাজারে বিক্রি

বরগুনার সাগরে ধরা পড়া বিশাল কোরাল মাছ ১৯ হাজারে বিক্রি

বরগুনার তালতলী উপজেলায় সাগরের মোহনায় সাড়ে ২২ কেজি ওজনের একটি বিশাল সামুদ্রিক কোরাল মাছ জেলের জালে ধরা পড়েছে। পরে তালতলী মাছ বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়।

শনিবার সকালে তালতলী উপজেলার ফকিরহাট এলাকা সংলগ্ন সাগর মোহনায় স্থানীয় জেলে মান্নান খান বিশাল আকৃতির কোরাল মাছটি ভাসতে দেখেন। তিনি মাছটিকে জাল ফেলে টেনে তোলেন এবং তালতলী মাছ বাজারে নিয়ে যান। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধার কাছে মাছটি বিক্রি করা হয়।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ভেসে আসা কোরাল মাছ জেলেদের জালে ধরা পড়েছে বলে তিনি শুনেছেন। তিনি উল্লেখ করেন, মাছটি প্রথমে অন্য কোনো জালে আটকে আহত হতে পারে বা আঘাত পেয়ে মারা গিয়ে ভেসে উঠতে পারে। এছাড়া বয়সের কারণেও এমন ঘটনা ঘটতে পারে, যেহেতু মাছটি অনেক বড়। তবে সাগরের বিশাল পরিধির মধ্যে কোনো বিষক্রিয়ার কারণে এমন ঘটনা ঘটার সম্ভাবনা কম, কারণ সেক্ষেত্রে আশপাশে আরও অনেক মাছ মারা যেত।

আরও পড়ুন