ফুটবলে বর্ণবিদ্বেষ ঠেকাতে নতুন আইনের পরিকল্পনা ফিফার

ফুটবলে বর্ণবিদ্বেষ ঠেকাতে নতুন আইনের পরিকল্পনা ফিফার

ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য রোধে নতুন আইন করার পরিকল্পনা করছে ফিফা। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, প্রেসতিয়ান্নি জার্সি টেনে মুখ ঢেকে ভিনিসিয়ুসের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। ফুটবলাররা সাধারণত ক্যামেরায় ধরা না পড়ার জন্য মুখ ঢেকে কথা বলেন, কিন্তু নতুন আইনের মাধ্যমে এ ধরনের আচরণ শাস্তিযোগ্য করা হবে।

ফিফার ‘প্লেয়ার্স ভয়েস কমিটি’ মুখ ঢেকে প্রতিপক্ষকে বর্ণবিদ্বেষী বা অশালীন মন্তব্য করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে কি না, তা নিয়ে আলোচনা করবে। এই কমিটি ফুটবলে নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে ফিফাকে পরামর্শ দিয়ে থাকে।

ইতোমধ্যে ভিনিসিয়ুস-বিতর্কে রিয়াল মাদ্রিদ উয়েফার কাছে একাধিক তথ্যপ্রমাণ জমা দিয়েছে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘটনার নিন্দা করে বলেন, ‘ভিনিসিয়ুসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার ঘটনায় আমি দুঃখিত। আমাদের খেলা ও সমাজে বর্ণবিদ্বেষের স্থান নেই। আমাদের কড়া পদক্ষেপ নিতে হবে।’

আরও পড়ুন