আগামীকাল ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুগঞ্জে

আগামীকাল ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুগঞ্জে

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রোববার ৬ ঘণ্টা আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ শনিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আরও পড়ুন