পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘না, কিছু পরিবর্তন তো আসবেই’। তিনি আদাবরে এক অফিসে হামলার ঘটনা উল্লেখ করে বলেন, ‘এরকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো।’

সভায় সংসদ অধিবেশন সংক্রান্ত আলোচনাও হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করবেন। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলের অধ্যাদেশ উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, শোক প্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন