থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা: বিডা চেয়ারম্যান

থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা: বিডা চেয়ারম্যান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর বৈঠক হয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রী তাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়টি নানা জটিলতায় দীর্ঘদিন আটকে আছে। থার্ড টার্মিনাল নিয়ে আশাব্যঞ্জক কিছু আছে কিনা জানতে চাইলে আশিক চৌধুরী বলেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীকে আজকে ব্রিফ করেছি। তো তিনি কিছু নির্দেশনা দিয়েছেন, ওগুলোর ওপর ভিত্তি করে আমরা সামনের অ্যাকশনগুলো নেব। কালকে জাপানিজ অ্যাম্বাসেডরের সঙ্গে আবার বসা হবে। দেখা যাক কি হয়!’

তিনি বলেন, বিমান মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী এসেছেন। তারাও বুঝতে চাইছেন সমস্যাটা কী। এটা ছয় বছরের পুরোনো ইস্যু। দেখা যাক। থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে নতুন করে আবার টেন্ডার হবে কি না— এ বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, ‘আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারবো না। এটা একটা জি-টু-জি ইস্যু।’

আরও পড়ুন