বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছেন, সাকিব আল হাসান দলে ফিরলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবেন। আশরাফুল আজ বলেন, সাকিবের বয়স ৩৭ বা ৩৮ হলেও তিনি সহজেই একটি ফরম্যাটে খেলে বিশ্বকাপ পর্যন্ত দলকে সহায়তা করতে পারেন।
আশরাফুল বলেন, সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে থাকলে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রে লাভ হবে। তিনি বলেন, সাকিবের ফেরা বাংলাদেশ দলের জন্য ভালো হবে।
জাতীয় দলের ঘাটতি নিয়ে প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, টেস্ট ও টি-২০ দল ভালো করছে, তবে ওয়ানডে ফরম্যাটে গ্যাপ রয়েছে। তিনি বলেন, খেলোয়াড়রা বিসিএল সিরিয়াসলি নিলে জায়গাগুলো পূরণ করতে পারবে, তবে ম্যাচ উইনিং পারফরম্যান্স প্রয়োজন।
আশরাফুল বলেন, বাংলাদেশ টেস্ট ও টি-২০ ফরম্যাটে ভালো খেলছে, কিন্তু ওয়ানডে ফরম্যাটে পিছিয়ে আছে। তিনি বলেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের মতো খেলোয়াড়দের মিডল অর্ডার থেকে চলে যাওয়ার পর পারফরম্যান্সে সমস্যা দেখা দিয়েছে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে টপ এইটে থাকতে হবে বলে জানান আশরাফুল। তিনি বলেন, প্রতিটি সিরিজ ও ম্যাচ গুরুত্বপূর্ণ এবং কীভাবে সরাসরি বিশ্বকাপে খেলা যায় তা নিয়ে দল চিন্তা করছে।
