পুলিশের সাবেক এডিসি শিবলী নোমানের বিদেশ গমনে আদালতের নিষেধাজ্ঞা

পুলিশের সাবেক এডিসি শিবলী নোমানের বিদেশ গমনে আদালতের নিষেধাজ্ঞা

পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম শিবলী নোমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান থাকায় এ আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক রুবেল হোসেন অভিযোগ সংশ্লিষ্ট শিবলী নোমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শিবলী নোমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বত সূত্রে জানা গেছে, শিবলী নোমান এখনো দেশে অবস্থান করছেন এবং দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

আরও পড়ুন