বিডিআর বিদ্রোহ পুনঃতদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা

বিডিআর বিদ্রোহ পুনঃতদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা

২০০৯ সালে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সেই কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটার জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে। আমাদের ইশতেহারের মধ্যেও আছে। আমরা বিডিআর বিদ্রোহের ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করবো।

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চব্বিশের ডিসেম্বরে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। বিডিআরের সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে এই কমিশনের প্রধান করা হয়েছিল।

এই তদন্ত কমিশন গত ৩০ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পায় তদন্ত কমিশন। এছাড়া, ভারতেরও সম্পৃক্ততা পেয়েছে।

আরও পড়ুন