প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভেট করেছেন। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এবিএম আবদুস সাত্তার জানিয়েছেন, তিনি তার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং উক্ত অ্যাকাউন্টগুলো ডি-অ্যাকটিভেট করা হয়েছে। তিনি আরও বলেন, তার নাম ও পদবী ব্যবহার করে জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলে তিনি দায়ী থাকবেন না।
তিনি জনসাধারণকে সর্তক করে বলেন, উক্ত জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জনগণ ও মিডিয়াকে শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য অনুরোধ করেছেন।
