গণমাধ্যমকে ব্ল্যাকমেইলিং অথরিটি হিসেবে ব্যবহারকারীদের মনিটরিংয়ের হুমকি

গণমাধ্যমকে ব্ল্যাকমেইলিং অথরিটি হিসেবে ব্যবহারকারীদের মনিটরিংয়ের হুমকি

গণমাধ্যমকে যারা ব্ল্যাকমেইলিং অথরিটি হিসেবে ব্যবহার করতে চায়, তাদের মনিটরিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সকল অর্জনের পেছনে কাজ করেছে জনগণ ও গণমাধ্যম। সাংবাদিকরা বিত্তবান হওয়ার জন্য এ পেশায় আসেন না। এই পেশার মানুষদের সম্মান ও মর্যাদায় ভূষিত করতে কাজ করবে সরকার।

তিনি বলেন, সাংবাদিক সমাজ ও গণমাধ্যম নানা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে আছে। অনেক গণমাধ্যম জনগণকে তথ্য জানানো বাদ দিয়ে অন্য এজেন্ডা নিয়ে ব্যস্ত।

জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে প্রবীন সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার রয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে সাংবাদিক পরিবারের চার শতাধিক সন্তানকে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন