জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং শুটিং সেটে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি দ্বিতীয় সন্তানের মা হওয়ার মাত্র ১৮ দিন পর কাজে ফিরেছিলেন।
ভারতী বর্তমানে ‘লাফটার শেফ’ নামক একটি রিয়্যালিটি শো-র শুটিংয়ে ব্যস্ত। শুটিং চলাকালীন তিনি লক্ষ্য করেন তার কানে থাকা দামী হিরের দুলটি হারিয়ে গেছে।
গয়না হারিয়ে তিনি মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন। ভারতী বলেন, ‘এভাবে গয়না হারিয়ে যাওয়া মোটেও শুভ লক্ষণ নয়।’
তার ব্যক্তিগত সহকারী দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর হারানো দুলটি উদ্ধার করেন। দুল ফিরে পেয়ে ভারতীর মুখে হাসি ফিরে আসে।
