পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করার একটি গভীর চক্রান্ত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর এক মিলনায়তনে বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোচনার সময় তিনি জানান, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় যা ঘটেছিল, তার বিচারের অপেক্ষা আর দীর্ঘ করা যায় না।’ শহীদ পরিবারের দুঃখের কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করা প্রয়োজন।

অধ্যাপক পরওয়ার অভিযোগ করেন, তৎকালীন সরকার প্রকৃত অপরাধীদের আড়ালে রাখতে তদন্তকে ভিন্ন দিকে প্রবাহিত করেছিল। তিনি বলেন, ‘আমরা বারবার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও জাতি আশাহত হয়েছে।’ তিনি ঘটনাটির পেছনের কারণ এবং পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার দাবি করেন।

সভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির বলেন, সেদিন পিলখানার দরবার হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন না, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রমাণ। তিনি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন