শ্রম-মালিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করেছেন শ্রমমন্ত্রী

শ্রম-মালিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করেছেন শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করতে হবে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নতুন শ্রমবাজার খুঁজতে হবে এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে কাজ করতে হবে। কারণ আমাদের এখানে শুধু কাজ করতে এসেছি, অন্য কোন ভিশন নেই।

সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশগামী কর্মীদের পিডিও সঠিকভাবে হচ্ছে না, ফলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হচ্ছে। তিনি দক্ষ মানবসম্পদ তৈরি করতে প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও সচল করার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন