ঢাবি মেট্রো স্টেশন দুপুরে ২ ঘণ্টা বন্ধ থাকবে

ঢাবি মেট্রো স্টেশন দুপুরে ২ ঘণ্টা বন্ধ থাকবে

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন সাময়িকভাবে ২ ঘণ্টা বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ বৃহস্পতিবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, অনিবার্য কারণে আজ ২৬ ফেব্রুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে না।

সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুন