নোবেল গ্রেপ্তার, জামিন পেয়ে বক্তব্য দিয়েছেন

নোবেল গ্রেপ্তার, জামিন পেয়ে বক্তব্য দিয়েছেন

গায়ক মাইনুল আহসান নোবেল বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গত সোমবার গ্রেপ্তার হয়েছেন। পরদিন আপোসের শর্তে জামিন পেয়েছেন তিনি।

জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় নোবেল বলেন, ‘আমার সব দর্শক–শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।’

এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমার মধ্যে আশা ছিল- আমি হয়তো মুক্তি পাবো; আর আমি মুক্তি পেয়েও যাই, আপোসের সঙ্গে। আমি অবশ্যই খুশি।’

নোবেল আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন। তবে কিছু মানুষের কাছে, যারা বিশেষ করে আমাকে অনেক ঘৃণা করেন আমার লাইফস্টাইলের জন্য, তাদের উদ্দেশে বলছি, এটাকে একটু ভুলে যান।’

তিনি স্বীকার করেন যে, ‘আমি একজন মানুষ এবং মানুষ মাত্রই ভুল।’ ব্যক্তিজীবনের ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।

নোবেল বলেন, ‘যখন আমি জেলে যাই, তখন পুরো বাংলাদেশের মানুষ জানে! দেখেন ভাই, কি রকম একটা বিষয়!’

আরও পড়ুন