ভুবনেশ্বরে সরকারি কর্মকর্তার বাড়িতে মিলল বিপুল অর্থ ও সোনা

ভুবনেশ্বরে সরকারি কর্মকর্তার বাড়িতে মিলল বিপুল অর্থ ও সোনা

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ঘুষ নেওয়ার সময় খনি বিভাগের উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ভিজিল্যান্স বিভাগ। অভিযানের সময় ওই কর্মকর্তার বাড়িতে আলমারি ভর্তি টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া কর্মকর্তার নাম দেবব্রত মোহান্তি, তিনি কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ ছিল, বিশেষ করে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসার পর রাজ্য ভিজিল্যান্স বিভাগ তার ওপর নজরদারি শুরু করে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার তিনটি ঠিকানায় তল্লাশি চালানো হয়, যেখানে তার ভুবনেশ্বরের ফ্ল্যাটে একটি ট্রলিব্যাগ ও আলমারিভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার হয়।

তদন্ত কমিটি ধারণা করছে, দেবব্রত মোহান্তির কাছে আরও নগদ অর্থ লুকোনো থাকতে পারে।

আরও পড়ুন