পিএসএলে নাহিদ রানার দল পাওয়া ও প্রত্যাশা

পিএসএলে নাহিদ রানার দল পাওয়া ও প্রত্যাশা

আগামী মাসে শুরু হতে যাচ্ছে পিএসএলের একাদশ আসর। আসন্ন এই আসরে বাংলাদেশ থেকে ৪ জন ক্রিকেটার দলে স্থান পেয়েছেন, যার মধ্যে নাহিদ রানা পেশোয়ার জালমিতে খেলবেন। গত আসরে তিনি স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি, ফলে তার পিএসএলে অভিষেক হয়নি।

নিলামে দ্বিতীয় ডাকে দল পেয়েছেন নাহিদ, এবং প্রাথমিক ভিত্তিমূল্যের চেয়ে কম অর্থে পেশোয়ার তাকে দলে নিয়েছে। নাহিদ জানান, নিলামের আগেই পেশোয়ার তার সাথে যোগাযোগ করেছিল।

বৃহস্পতিবার রাজশাহীতে বিসিএল ম্যাচ শেষে গণমাধ্যমের সাথে কথা বলার সময় নাহিদ বলেন, ‘ড্রাফটের আগে পেশোয়ার জালমি যোগাযোগ করেছিল। ম্যাচ তো আমার হাতে নেই। একটা জিনিসই আছে, কীভাবে পারফর্ম করব এবং উন্নতি করব। এটাই আমার হাতে আছে।’

এছাড়া এবারের পিএসএলে বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন। নাহিদ বলেন, ‘উনার সাথে যখনই খেলা হয়, ক্রিকেট নিয়ে কথা হয়। একুরেসি কীভাবে আরও উন্নতি করা যায় এ নিয়ে আলোচনা হয়।’

আরও পড়ুন