যমুনাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন স্থাপন

যমুনাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন স্থাপন

রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত সরকারের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে নেওয়া হয়েছে।

বর্তমানে যমুনায় অবস্থান করছেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি যমুনা ছেড়ে দেবেন।

এদিকে, সরকারি আবাসন পরিদপ্তর বুধবার (২৪ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের জন্য বাসা বরাদ্দ দেওয়ার কাজ সম্পন্ন করেছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী যমুনায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সাবেক প্রধান উপদেষ্টা এ মাসে বাসা ছাড়বেন। কিছু সংস্কারকাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন।

অন্তর্বর্তী সরকারের সময় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকায় স্থান নির্ধারণের পরিকল্পনা ছিল, কিন্তু সময়স্বল্পতার কারণে তা পরিত্যক্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গুলশানে নিজস্ব বাসায় অবস্থান করছেন এবং সেখান থেকে আবদুল গণি রোডের সচিবালয় ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন।

আরও পড়ুন