রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যাতে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানানো হয়েছে। এই নোটিশে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য জুলাইকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে পাঠান। নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য শপথ ভঙ্গের শামিল, তাই তাকে অপসারণ করে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নিয়োগের জন্য আইনজীবী শাহরিয়ার এ নোটিশ প্রেরণ করেন।
নোটিশে আরও জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি জুলাই আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
