টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১৭৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহ করেছে। শুরুতে দ্রুত ৭ উইকেট হারানোর পর রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডার অষ্টম উইকেট জুটিতে ৮৯ রান যোগ করে নতুন বিশ্বরেকর্ড গড়েন।
শেফার্ড ও হোল্ডার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন। এর আগে এই রেকর্ডটি ছিল নেদারল্যান্ডের প্রেস্টন মোমসেন ও এসএম শরিফের নামের। শেফার্ড ৩৭ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন, তবে হোল্ডার ৩১ বলে ৪৯ রান করে রান আউট হন।
ম্যাচের শুরুতেই পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সাই হোপ ৬ বলে ১৬ রান করেন, শিমরন হেডমায়ার মাত্র ৩ রান করেন। ব্রেন্ডন কিং ১১ বলে ২১, রোভম্যান পাওয়েল ১১ বলে ৯, রোস্টন চেজ ২ বলে ২ এবং শেরফাইন রাদারফোর্ড ১০ বলে ১২ রান করেন।
দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি সর্বোচ্চ তিনটি উইকেট নেন। কাগিসো রাবাদা ও কোরবিন বোচ দুটি করে উইকেট নেন।
