কুষ্টিয়া মেডিকেল কলেজ পুনরায় চালুর উদ্যোগের ঘোষণা এমপির

কুষ্টিয়া মেডিকেল কলেজ পুনরায় চালুর উদ্যোগের ঘোষণা এমপির

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পুনরায় চালু করতে চান তারা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “কিছুদিনের ভেতরেই মেডিকেল নিয়ে একটি সুখবর আপনারা জানতে পারবেন।” এমপি হামজা জানান, কুষ্টিয়া জেলা ও আশপাশের মানুষের সেবা নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন এবং ইতোমধ্যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুফতি আমির হামজা হাসপাতাল নিয়ে অভিযোগ সম্পর্কে বলেন, “আমি কিছু লিখিত অভিযোগ পেয়েছি এবং সেগুলো সংশ্লিষ্টদের জানিয়েছি।” তিনি বলেন, “উপরওয়ালা কুষ্টিয়া কেউ নেই, উপরওয়ালা এখন আমি। তাই যা কিছু হবে আমাকে জানাবেন।”

এ সময় জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন