বিশ্বকাপে ব্যর্থতায় রশিদ খান অধিনায়কত্ব হারাতে পারেন

বিশ্বকাপে ব্যর্থতায় রশিদ খান অধিনায়কত্ব হারাতে পারেন

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি) চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর অধিনায়ক রশিদ খানকে নেতৃত্ব থেকে সরানোর চিন্তা করছে। আমু টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রশিদের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে ইব্রাহিম জাদরানের নাম উঠে এসেছে।

রশিদ খান দীর্ঘ সময় ধরে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে রয়েছেন এবং ২০১৯ সালে প্রথম অধিনায়কত্ব পান। এই সময়ে তিনি ৪৮ ম্যাচে নেতৃত্ব দেন, যার মধ্যে ২৬ ম্যাচে আফগানিস্তান জয়লাভ করে।

বিশ্বকাপ শুরুর আগে রশিদকে সরানোর চিন্তা করেছিল এসিসি, তবে সামনে বড় টুর্নামেন্ট থাকায় তখন এটি করা হয়নি। ইব্রাহিম ছাড়াও রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের নামও আলোচনায় রয়েছে, তবে ওমরজাই নেতৃত্ব নিতে আগ্রহী নন বলে জানা গেছে।

আরও পড়ুন