সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, যুদ্ধের শঙ্কা জোরালো

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, যুদ্ধের শঙ্কা জোরালো

সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে তিন ঘণ্টার প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই বৈঠকে যুদ্ধের শঙ্কার মধ্যে দুই দেশ তৃতীয় দফায় আলোচনা শুরু করে।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানাচ্ছে, দুই পক্ষ একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, তবে আলোচনা চলাকালীন চুক্তির অগ্রগতির বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে মধ্যস্থতা করেন এবং জানান, দিন শেষে পুনরায় আলোচনা অনুষ্ঠিত হবে।

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, এই আলোচনা ট্রাম্পের জন্য কূটনীতির শেষ সুযোগ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, স্টিভ উইটকোফ ও জের্ড ক্রুসনার, বৈঠকের পর ট্রাম্পকে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন, যা তার পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করবে।

গত মঙ্গলবার ট্রাম্প স্টেট অব ইউনিয়নের বক্তৃতায় জানান, ইরানের সঙ্গে তারা কূটনৈতিক সমাধান চান, কিন্তু ইরান যদি শর্ত অনুযায়ী চুক্তি না করে, তবে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য কিছু শর্ত নির্ধারণ করেছে। এর মধ্যে একটি শর্ত হলো, ইরানকে তাদের ১০ হাজার কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ছেড়ে দিতে হবে। তবে শর্তসাপেক্ষে কিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হবে, তবে ইরানকে প্রমাণ দিতে হবে যে এগুলো দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হবে না।

আরও পড়ুন