বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে।
আজ বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা মনোনয়নপত্র তার কাছে হস্তান্তর করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন পেয়ে রেজাউল করিম বাদশা বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই খুবই খুশির সংবাদ। বগুড়া-৬ সবসময় জিয়া পরিবারের আসন এবং খুবই মর্যাদার আসন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি এটা আমাকে ছেড়ে দিয়েছেন। আমি সবার দোয়া ও সহযোগিতা নিয়ে এই আসনের মর্যাদা রক্ষার জন্য কাজ করতে চাই।’
তফসিল অনুযায়ী, এই আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
