পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিনটি শহরে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার দাবি করেছেন, আফগানিদের এ হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে এবং কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।

তাতার বলেন, আফগানিস্তান থেকে তাদের অ্যাবোটাবাদ, সোয়াবি এবং নোসেরাতে ড্রোন উড়ে আসে, যা বিধ্বংসী ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে।

এদিকে, আফগান তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সামরিক স্থাপনাসহ একাধিক জায়গায় সফল হামলা চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে। ইসলামাবাদের ফয়জাবাদ, নোসেরার সেনা ক্যাম্প, জামরুদের সেনা ঘাঁটি এবং অ্যাবোটাবাদের মিলিটারি কমপ্লেক্সে হামলা লক্ষ্যবস্তু করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা। এরপর পাকিস্তান পাল্টা হামলা শুরু করে, যা আজ শুক্রবার দুপুরের পর পর্যন্ত চলছিল।

আরও পড়ুন