ফ্যামিলি কার্ড নিয়ে ভ্রান্ত তথ্য ছড়ানোর অভিযোগ

ফ্যামিলি কার্ড নিয়ে ভ্রান্ত তথ্য ছড়ানোর অভিযোগ

ফ্যামিলি কার্ড নিয়ে ভ্রান্ত তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জে ড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সভাকক্ষে তার নির্বাচনী এলাকা হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী জানান, আগামী ১০ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে যেন উদ্বোধন সঠিকভাবে করা যায়।

তিনি বলেন, দুর্নীতি যেন কাউকে স্পর্শ না করে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার এবং প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিতে লিপ্ত হবে না বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন