মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম লছমুন রিকমুন (৫০)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুন (২৭)কে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করেছে পুলিশ।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার চাতলাপুর চা বাগানে বাবার সঙ্গে ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারাল ছুরি দিয়ে বাবার পেটে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লছমুন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা বিষ্ণু প্রসাদ রিকমুনকে বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
