পাকিস্তানের হামলায় তালেবানের ২২৮ জন নিহতের দাবি

পাকিস্তানের হামলায় তালেবানের ২২৮ জন নিহতের দাবি

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তালেবানের ২২৮ জন নিহত এবং ৩১৪ জন আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর এই দাবি করা হয়।

তিনি জানান, পাকিস্তান ৭৪টি তালেবান পোস্ট ধ্বংস করেছে এবং ১৮ জনকে আটক করেছে। পাকিস্তানের ২৭ জন সদস্যও আহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছিলেন।

তবে সামরিক বাহিনীর দেওয়া হতাহতের সংখ্যা তালেবান সরকারের তথ্যের সঙ্গে বড় ধরনের গরমিল রয়েছে। তালেবান পূর্বে দাবি করেছিল যে তাদের মাত্র ৮ জন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন