ঠাকুরগাঁওয়ে কৃষকদের ঋণ মওকুফের দাবি পূরণ হচ্ছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে কৃষকদের ঋণ মওকুফের দাবি পূরণ হচ্ছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফের বিল পাশ হয়েছে। তিনি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ এবং তাদের সমর্থনের জন্য ঋণী। তিনি জানান, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের প্রাথমিক কাজের জন্য একটি টিম ঢাকা থেকে এসেছে।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি এয়ারপোর্ট চালু এবং ইপিজেড তৈরির কাজ দ্রুত শুরু হবে। তিনি সরকারের দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যে এসব লক্ষ্যের দিকে কাজ করার প্রতিশ্রুতি দেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। তিনি জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারন করার কথা উল্লেখ করেন।

ড. মুহম্মদ শহীদ উজ জামান-এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন