বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়েছেন। তিনি গত ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছিলেন।
বুলবুল কবে দেশে ফিরবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে শুক্রবার বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ জানান, বুলবুল ঈদের পরে দেশে ফেরার পরিকল্পনা করছেন।
ফারুক আহমেদ ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের (বিএসজেএর) ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমার কিছু জানা নেই, তবে আমি যতটুকু জানি, উনি ঈদের পরে আসবেন।” তিনি আরও জানান, সম্প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপের সময় ক্রিকেট নিয়ে আলাদা আলোচনা হয়নি।
