পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আফগান তালেবান সরকারকে সন্ত্রাসী সংগঠন ও পাকিস্তানের মধ্যে ‘স্পষ্ট সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, তালেবানকে ঠিক করতে হবে—তারা পাকিস্তানের পাশে থাকবে, নাকি সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। জেনারেল চৌধুরী জোর দিয়ে বলেন, ‘পাকিস্তানের অবস্থান আগেও পরিষ্কার ছিল এখনও একইরকম আছে। আমাদের সিদ্ধান্তও একেবারে স্পষ্ট—সবকিছুর আগে পাকিস্তান।’
এদিকে, আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং দুই দেশের প্রতি সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
