তালেবান সরকার ভারতীয় ‘প্রক্সি’তে পরিণত হয়েছে: শারজীল মেমন

তালেবান সরকার ভারতীয় ‘প্রক্সি’তে পরিণত হয়েছে: শারজীল মেমন

পাকিস্তানের সিন্ধের সিনিয়র মন্ত্রী শারজীল মেমন বলেছেন, তালেবান সরকার এখন ভারতের ‘প্রক্সি’তে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, তালেবান সরকার ভারতীয় বি-টিমে পরিণত হয়েছে, যার মাধ্যমে আফগানিস্তান থেকে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, পাকিস্তান বহু দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থীদের ভাইয়ের মতো আশ্রয় দিয়েছে, কিন্তু আফগানিস্তান সবসময় পাকিস্তানের পিঠে ছুরি মেরেছে। তিনি উল্লেখ করেন, পাকিস্তান সব কঠিন মুহূর্তে আফগানিস্তানের পাশে ছিল।

শারজীল মেমন জানান, আফগান সন্ত্রাসীরা নিরীহ শিশুদের হত্যা করেছে এবং মসজিদ, ইমামবার্গাহসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।

আরও পড়ুন