নির্বাচনের ফল বুকে কষ্ট নিয়ে মেনে নিয়েছি এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে জামায়াতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত অনুগত বিরোধীদল হবে না। জামায়াত ভালো কাজের সাধুবাদ জানাবে, কিন্তু অন্যায় হলে প্রতিবাদ করবে এবং দরকার হলে রুখে দেবে।
সরকারের সাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার বিরোধী দল দমন না করে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে পারলে আগামী পাঁচ বছরে দেশ বদলে যাবে।
ইফতার মাহফিলে জামায়াতের পাশাপাশি এগারোটি রাজনৈতিক দল ও বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
