ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসভবনে ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন সাবেক সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সাবেক প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠান সংক্রান্ত কিছু ছবি প্রকাশ করেন।

শফিকুল আলম তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেন, ‘ড. ফাওজুল কবির খানের আয়োজনে একটি মনোরম ইফতার ও নৈশভোজ। ড. খান এবং তাঁর পরিবার আগামীকাল তাদের মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন।’

ছবিতে দেখা যায়, অনুষ্ঠানে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ড. ইউনূসকে কেক কাটতে দেখা যায়।

এটি স্পষ্ট যে, মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে যাওয়ার উপলক্ষ্যে ড. ফাওজুল কবির খান একটি বিদায়ী সৌজন্য সভার আয়োজন করেছিলেন। সেখানে সাবেক সহকর্মীরা একত্রিত হয়ে ইফতার ও নৈশভোজে অংশ নেন।

ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন