সৌদি আরবে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে

সৌদি আরবে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান।

বার্তাসংস্থা এএফপির করসপনডেন্ট জানিয়েছেন, রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, পাশাপাশি আরও ছোট বিস্ফোরণের আওয়াজও এসেছে।

শনিবার সকালে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথভাবে হামলা চালানোর পর ইরান ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরব এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরও পড়ুন