পাকিস্তান ক্রিকেটে রদবদল, সালমানের অধিনায়কত্ব শেষ হতে পারে

পাকিস্তান ক্রিকেটে রদবদল, সালমানের অধিনায়কত্ব শেষ হতে পারে

পাকিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল। তবে একের পর এক ব্যর্থতার কারণে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জটিল হয়ে উঠেছে। আজ (শনিবার) সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে যাচ্ছে পাকিস্তান, যেখানে বড় ব্যবধানে জয় পেলে তারা সেমিফাইনালের টিকিট পাবে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির অসন্তোষের কারণে দলের ড্রেসিংরুমে গুমোট পরিবেশ বিরাজ করছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সূত্রে জানা গেছে, সালমান আলী আগাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। এছাড়া কয়েকজন সিনিয়র খেলোয়াড় সম্ভবত তাদের জাতীয় দলের হয়ে শেষ টুর্নামেন্ট খেলছেন।

পিসিবির এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বোর্ড প্রধান দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে ‘অসন্তুষ্ট’। শনিবার ওই সূত্রে বলা হয়, ‘নাকভি একদমই খুশি নন। কারণ এবার নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও তার বোর্ডের ঘনিষ্ঠ সহযোগীরা আশ্বস্ত করেছিল বিশ্বকাপে দল ভালো করবে।’

নাকভি ইতোমধ্যে সালমানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কোচ মাইক হেসন ও নির্বাচকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, ‘সালমান, বাবর আজম, উসমান খান ও আরও কয়েকজন সম্ভবত বিশ্বকাপের পর তাদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলবেন।’

সালমানের উত্তরসূরি হিসেবে শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খানকে বিবেচনা করা হচ্ছে। হেসনের পরামর্শ অনুযায়ী, বিশ্বকাপের পর টি-টোয়েন্টি সেটআপে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছেন নাকভি।

আরও পড়ুন