বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে

বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে

জাতীয় সংসদ সদস্য (এমপি) ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী সফরে এসেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সড়ক পথে রাজবাড়ী সার্কিট হাউসে আসেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরে গার্ড অব অনার দেওয়া হয়।

এই সফরে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি পৌর এলাকার ২৮নং পৌর কবরস্থানে গিয়ে তার বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।

এদিকে, প্রতিমন্ত্রীর আগমনে রাজবাড়ী জেলা বাসী আনন্দিত। তাদের দাবি, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী খৈয়মের মাধ্যমে পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হবে। স্থানীয়রা তাকে পূর্ণমন্ত্রী করারও দাবি জানান।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি রাজবাড়ী পৌরসভার তিন মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন