নন-ক্যাডার ৬৭ পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নন-ক্যাডার ৬৭ পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম ও ১০ম গ্রেডের মোট ৬৭টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ১২ মার্চ ২০২৬ থেকে শুরু হয়ে ১৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।

৯ম গ্রেডের পদসমূহের মধ্যে রয়েছে প্রভাষক (সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), সহকারী পরিচালক (অর্থ, প্রশাসন), এবং মেডিকেল অফিসার। ১০ম গ্রেডের পদসমূহে হিসাবরক্ষণ কর্মকর্তা ও ফিজিক্যাল এডুকেশন শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের টেলিটক অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি জমাদান করতে হবে। ৯ম ও ১০ম গ্রেডের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং ১১তম গ্রেডের জন্য ১৫০ টাকা।

অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডের আবেদন ফি ৫০ টাকা। আবেদনের ৭২ ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের শুরু এবং শেষ সময় যথাক্রমে ১২ মার্চ দুপুর ১২টা এবং ১৯ মার্চ সন্ধ্যা ৬টা।

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন