ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ২৪ শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, স্কুলে চালানো ওই হামলায় ২৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রথমে পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছিল।
এদিকে, মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের উপর হামলা চালানোর ঘটনাও ঘটেছে।
