ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দেবে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান জানায়, হামলা এমন সময়ে চালানো হয়েছে যখন তারা আন্তর্জাতিক ব্যবস্থা ও বিশ্বের সব দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলার প্রতিশোধ নেওয়া হবে এবং ইসলামিক রিপাবলিকের সশস্ত্র বাহিনী আগ্রাসীদের কর্তৃত্বের সঙ্গে জবাব দেবে।
