ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্সের চূড়ান্ত বিজয়ের ঘোষণা

ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্সের চূড়ান্ত বিজয়ের ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার পর মন্তব্য করেছেন নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তিনি বলেছেন, ইরানে তাদের চূড়ান্ত বিজয় এখন নিকটে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রেজা জানান, “আমার প্রিয় জনগণ, সামনে ভালো মুহূর্ত রয়েছে। ইরানের সাহসী মানুষকে সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি অবশেষে এসেছে। এটি একটি মানবিক হস্তক্ষেপ।” তিনি এ হামলার লক্ষ্য ইসলামিক প্রজাতন্ত্র এবং তার অত্যাচারী বাহিনীকে রুখে দেওয়া বলেও উল্লেখ করেছেন।

রেজা পাহলভি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সহায়তা এসেছে, কিন্তু চূড়ান্ত বিজয় নির্ধারিত হবে আমাদের দ্বারা। রাজপথে নেমে আসার সময় এসেছে।”

নিরাপত্তাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের কাজ হলো মানুষকে রক্ষা করা। সাধারণ মানুষে সঙ্গে যোগ দিন এবং ক্ষমতার নিরাপদ হস্তান্তরে সহায়তা করুন।” এছাড়া, তিনি সাধারণ মানুষকে রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

আরও পড়ুন