মির্জা ফখরুলের বক্তব্য, স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় উল্লেখ

মির্জা ফখরুলের বক্তব্য, স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় উল্লেখ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে দেশ ও ভূখণ্ডকে স্বাধীন করার জন্য আমরা যুদ্ধ করেছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসাথে লড়াই করেছে। আমাদের চিন্তা ছিল একটি সাম্প্রদায়িকতাহীন রাষ্ট্র গঠন করার।

তিনি বলেন, আজ আমি আনন্দিত এবং আশাবাদী যে, আমাদের ছেলেরা ও কৃষক-শ্রমিকরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে সরিয়ে দিয়ে একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক জনকল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে রামকৃষ্ণ আশ্রম ও মঠের আয়োজনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি উপলক্ষে সনাতনীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আমাদের মনে রাখতে হবে যে, আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। আমাদের সংবিধানে প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। কিছু রাজনৈতিক দল ও সম্প্রদায় আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু গত নির্বাচনে সেই অপচেষ্টাকে মানুষ পরাজিত করেছে এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন