ফেনীতে সেপটিক ট্যাংকের গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

ফেনীতে সেপটিক ট্যাংকের গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় প্রথমে একজন শ্রমিক ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার সাড়া না পেয়ে অপর শ্রমিক তাকে উদ্ধারের জন্য নামেন। পরে দুজনই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা শ্বাসরোধে মারা গেছেন।

সোনাগাজী মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক অচেতন হয়ে পড়েন। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসের শ্বাসরোধজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন