আগামীকাল পার্থে শুরু হচ্ছে এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর, এশিয়ান কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন।
১২ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিচ্ছে। বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ মার্চ, যেখানে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী চীন।
চীন ৫১ বছরের টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে সফল দল, যারা নয়বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের দলটি চীনের পাশাপাশি উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে।
বাংলাদেশের মিশন ৩ মার্চ শুরু হবে সিডনির কমব্যাংক স্টেডিয়ামে, যেখানে দর্শকরা ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগানে মুখরিত করবে। এরপর ৬ মার্চ একই ভেন্যুতে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি হবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এবং ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা উজবেকিস্তানের মুখোমুখি হবে।
এশিয়ান কাপের উদ্বোধন উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরজুড়ে উৎসবের আমেজ বইছে।
