বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, সেমিতে নিউজিল্যান্ড

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, সেমিতে নিউজিল্যান্ড

বিশ্বকাপ থেকে পাকিস্তান বিদায় নিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২১২ রান করেছে। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হতো পাকিস্তানকে এবং নিউজিল্যান্ডকে নেট রান রেটে পেছনে ফেলতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ রান বা তার কম রানে আটকাতে হতো। তবে তারা এমনটি করতে পারেনি এবং শ্রীলঙ্কা ইতোমধ্যে ১৪৭ রান অতিক্রম করেছে। এর ফলে পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এবং সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কার ইনিংসে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারায়। ইনফর্ম এই ব্যাটার ৭ বল খেলে মাত্র ৩ রান করেন। তার বিদায়ে উদ্বোধনী জুটি ৮ রানে ভেঙে যায়। অন্য ওপেনার কামিল মিশরা ৪ চার ও এক ছক্কায় ১৫ বলে ২৬ রান করে উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি।

দুই ওপেনারের বিদায়ের পর শ্রীলঙ্কা বিপাকে পড়ে। তখন চারিথ আসালঙ্কা ও পবন রথনায়েকে তৃতীয় উইকেট জুটিতে ৪২ রান যোগ করেন। আসালঙ্কা ২৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে দ্রুত ফিরলে স্বাগতিকরা আরো একবার বিপদে পড়ে। তবে লিয়ানাগে ও অভিজ্ঞ দাসুন শানাকাকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৫ উইকেটে শ্রীলঙ্কা ১৫০ রান করেছে। ৩২ বলে লিয়ানাগে ফিফটি স্পর্শ করেছেন এবং তিনি অপরাজিত আছেন। অপরদিকে শানাক ২৬ রান করে অপরাজিত রয়েছেন।

আরও পড়ুন