তেহরানে নতুন বিস্ফোরণ, হামলার শব্দ শোনা গেছে

তেহরানে নতুন বিস্ফোরণ, হামলার শব্দ শোনা গেছে

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক প্রত্যক্ষদর্শী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসিকে জানান, তেহরানের পশ্চিমাঞ্চলে হামলার ঘটনা ঘটেছে।

বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা তেহরান থেকে জানান, তারা সিরিজ হামলার শব্দ শুনতে পেয়েছেন। দেশের বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের পার্শ্ববর্তী দুই শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার মধ্যে বুশেহর রয়েছে। বুশেহরে ইরানের অন্যতম বড় পারমাণবিক অবকাঠামো অবস্থিত এবং সেখানে মিসাইল হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাও তেহরানে নতুন বিস্ফোরণের তথ্য জানিয়েছে। নতুন এসব বিস্ফোরণের আগে ইসরায়েলি বিমানবাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছিল, তারা ইরানে হামলা চালাচ্ছে।

আরও পড়ুন