মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি আইআরজিসির

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ষষ্ঠ দফা এই হামলা চালিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা পরিচালনা করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু হিসেবে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সও অন্তর্ভুক্ত রয়েছে।

আইআরজিসি আরও বলেছে, তারা ‘ধারাবাহিক ও কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা’ গ্রহণ করবে এবং কঠোর পাল্টা জবাব দেবে।

আরও পড়ুন